• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবার এরা ঘিরেছে মোর মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আবার এরা ঘিরেছে মোর মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আবার এরা ঘিরেছে মোর মন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আবার এরা ঘিরেছে মোর মন।
          আবার চোখে নামে আবরণ ॥
আবার এ যে নানা কথাই জমে,   চিত্ত আমার নানা দিকেই ভ্রমে,
দাহ আবার বেড়ে ওঠে ক্রমে,   আবার এ যে হারাই শ্রীচরণ ॥
          তব নীরব বাণী হৃদয়তলে
          ডোবে না যেন লোকের কোলাহলে।
সবার মাঝে আমার সাথে থাকো,   আমায় সদা তোমার মাঝে ঢাকো,
নিয়ত মোর চেতনা-‘পরে রাখো   আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥


রাগ: আশাবরী-ভৈরবী
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যতবার আলো জ্বালাতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি নব নব রূপে এসো প্রাণে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑