• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার               ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে
তখন             আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥
          বাহুপাশের কাঙাল সে যে,   চলেছে তাই সকল ত্যেজে,
                   কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে ॥
আমার               ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে--
সেই              গানের টানে পারো না আর রইতে দূরে।
          লুটিয়ে পড়ে সে গান মম   ঝড়ের রাতের পাখি-সম,
                   বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সকল জনম ভরে ও মোর দরদিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যতবার আলো জ্বালাতে চাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑