• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সকল জনম ভরে ও মোর দরদিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সকল জনম ভরে ও মোর দরদিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকল জনম ভরে ও মোর দরদিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সকল জনম ভ’রে         ও মোর দরদিয়া,
কাঁদি কাঁদাই তোরে      ও মোর দরদিয়া ॥
          আছ হৃদয়-মাঝে
সেথা    কতই ব্যথা বাজে,
ওগো    এ কি তোমায় সাজে
                   ও মোর দরদিয়া?।
এই      দুয়ার-দেওয়া ঘরে
কভু    আঁধার নাহি সরে,
তবু     আছ তারি ‘পরে
                   ও মোর দরদিয়া।
সেথা    আসন হয় নি পাতা,
সেথা    মালা হয় নি গাঁথা,
আমার  লজ্জাতে হেঁট মাথা
                   ও মোর দরদিয়া ॥

রাগ: কীর্তন
তাল: মুক্তছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

সকল জনম ভরে ও মোর দরদিয়া (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ যে মোর আবরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑