• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে!
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ॥
তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে,
নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-‘পরে ॥
বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে,
ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে।
বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে ॥

রাগ: সাহানা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑