• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে,
আজ    তোমায় আমায় প্রাণের বঁধু মিলব গো এক সাথে ॥
          রচবে তোমার মুখের ছায়া   চোখের জলে মধুর মায়া,
                   নীরব হয়ে তোমার পানে চাইব গো জোড় হাতে ॥
                   এরা সবাই কী বলে গো লাগে না মন আর,
          আমার হৃদয় ভেঙে দিল   তোমার   কী মাধুরীর ভার!
বাহুর ঘেরে তুমি মোরে   রাখবে না কি আড়াল করে,
                   তোমার আঁখি চাইবে না কি আমার বেদনাতে?।

রাগ: ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সন্ধ্যা হল গো ও মা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑