• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে,
              আপন জেনে আদর করি নে।
       পিতা বলে প্রণাম করি পায়ে,
              বন্ধু বলে দু-হাত ধরি নে।
       আপনি তুমি অতি সহজ প্রেমে
       আমার হয়ে এলে যেথায় নেমে
সেথায় সুখে বুকের মধ্যে ধরে সঙ্গী বলে তোমায় বরি নে॥
       ভাই তুমি যে ভায়ের মাঝে প্রভু,
       তাদের পানে তাকাই না যে তবু,
ভাইয়ের সাথে ভাগ ক’রে মোর ধন তোমার মুঠা কেন ভরি নে।
       ছুটে এসে সবার সুখে দুখে
       দাঁড়াই নে তো তোমারি সম্মুখে,
সঁপিয়ে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণসাগরে ঝাঁপিয়ে পড়ি নে॥

রাগ: সিন্ধু-খাম্বাজ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার কণ্ঠ তাঁরে ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑