• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার কণ্ঠ তাঁরে ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার কণ্ঠ তাঁরে ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার কণ্ঠ তাঁরে ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আমার  কণ্ঠ তাঁরে ডাকে,
          তখন   হৃদয় কোথায় থাকে ॥
যখন    হৃদয় আসে ফিরে   আপন নীরব নীড়ে
আমার  জীবন তখন কোন্‌ গহনে বেড়ায় কিসের পাকে ॥
          যখন    মোহ আমায় ডাকে
          তখন   লজ্জা কোথায় থাকে!
          যখন    আনেন তমোহারী   আলোক-তরবারি
          তখন   পরান আমার কোন্‌ কোণে যে
                             লজ্জাতে মুখ ঢাকে ॥


রাগ: তিলক কামোদ-বাউল
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ অগ্রহায়ণ, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বেসুর বাজে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑