• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বেসুর বাজে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বেসুর বাজে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বেসুর বাজে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   বেসুর বাজে রে,
আর কোথা নয়, কেবল তোরই আপন-মাঝে রে ॥
মেলে না সুর এই প্রভাতে   আনন্দিত আলোর সাথে,
সবারে সে আড়াল করে, মরি লাজে রে ॥
          ওরে   থামা রে ঝঙ্কার।
নীরব হয়ে দেখ্‌ রে চেয়ে, দেখ্‌ রে চারি ধার।
তোরই হৃদয় ফুটে আছে   মধুর হয়ে ফুলের গাছে,
নদীর ধারা ছুটেছে ওই তোরই কাজে রে ॥

রাগ: ভৈরবী-রামকেলী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বেসুর বাজে রে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যেতে যেতে চায় না যেতে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার কণ্ঠ তাঁরে ডাকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑