• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন শুভখনে উদিবে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কোন শুভখনে উদিবে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন শুভখনে উদিবে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কোন্‌ শুভখনে উদিবে নয়নে   অপরূপ রূপ-ইন্দু
চিত্তকুসুমে ভরিয়া উঠিবে   মধুময় রসবিন্দু ॥
নব- নন্দনতানে   চিরবন্দনগানে
উৎসববীণা মন্দমধুর   ঝঙ্কৃত হবে প্রাণে–
নিখিলের পানে উথলি উঠিবে   উতলা চেতনাসিন্ধু।
জাগিয়া রহিবে রাত্রি   নিবিড়মিলনদাত্রী,
মুখরিয়া দিক চলিবে পথিক   অমৃতসভার যাত্রী–
গগনে ধ্বনিবে “নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু’ ॥

রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1315
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

কোন শুভখনে উদিবে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি এ-পার ও-পার কর কে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑