• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জগৎ জুড়ে উদার সুরে
              আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে
              বাজিবে হিয়া-মাঝে।
                           বাতাস জল আকাশ আলো
                           সবারে কবে বাসিব ভালো,
                           হৃদয়সভা জুড়িয়া তারা
                                         বসিবে নানা সাজে।
নয়নদুটি মেলিলে কবে
              পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব
              সবারে যাব তুষি।
                           রয়েছ তুমি, এ কথা কবে
                           জীবন-মাঝে সহজ হবে,
                           আপনি কবে তোমারি নাম
                                         ধ্বনিবে সব কাজে।

রাগ: ইমনকল্যাণ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোন শুভখনে উদিবে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑