• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি এ-পার ও-পার কর কে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি এ-পার ও-পার কর কে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি এ-পার ও-পার কর কে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি    এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে?
আমি    ঘরের দ্বারে  বসে বসে দেখি যে সব চেয়ে ॥
          ভাঙিলে হাট দলে দলে   সবাই যাবে ঘরে চলে
          আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ॥
দেখি    সন্ধ্যাবেলা ও পার-পানে তরণী যাও বেয়ে।
দেখে    মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে
                   ওগো খেয়ার নেয়ে ॥
          কালো জলের কলকলে   আঁখি আমার ছলছলে,
          ও পার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে।
দেখি    তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে–
কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে
                   ওগো খেয়ার নেয়ে।
          আমার মুখে ক্ষণতরে   যদি তোমার আঁখি পড়ে
          আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে
                   ওগো খেয়ার নেয়ে ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ শ্রাবণ, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

তুমি এ-পার ও-পার কর কে গো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন শুভখনে উদিবে নয়নে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বেলা গেল তোমার পথ চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑