• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার গোধূলিলগন এল বুঝি কাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার গোধূলিলগন এল বুঝি কাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার গোধূলিলগন এল বুঝি কাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে।
                   বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে।
শেষ ক’রে দিল পাখি গান গাওয়া,   নদীর উপরে পড়ে এল হাওয়া;
          ও পারের তীর, ভাঙা মন্দির আঁধারে মগন রে।
                   আসিছে মধুর ঝিল্লিনূপুরে গোধূলিলগন রে ॥
আমার   দিন কেটে গেছে কখনো খেলায়, কখনো কত কী কাজে।
                   এখন কী শুনি পুরবীর সুরে কোন্‌ দূরে বাঁশি বাজে।
বুঝি দেরি নাই, আসে বুঝি আসে, আলোকের আভা লেগেছে আকাশে–
          বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে, নবমিলনের সাজে!
                   সারা হল কাজ, মিছে কেন আজ ডাক মোরে আর কাজে ॥
আমি   জানি যে আমার হয়ে গেছে গণা গোধূলিলগন রে।
                             ধূসর আলোকে মুদিবে নয়ন অস্তগগন রে।
তখন এ ঘরে কে খুলিবে দ্বার,   কে লইবে টানি বাহুটি আমার,
          আমায় কে জানে কী মন্ত্রে গানে করিবে মগন রে–
                   সব গান সেরে আসিবে যখন গোধূলিলগন রে ॥


রাগ: মিশ্র পূরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ পৌষ, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: শান্তিনিকেতন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নাই বা ডাকো রইব তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑