• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাই বা ডাকো রইব তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নাই বা ডাকো রইব তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই বা ডাকো রইব তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নাই বা ডাকো রইব তোমার দ্বারে,
মুখ ফিরালে ফিরব না এইবারে ॥
          বসব তোমার পথের ধুলার ‘পরে,
          এড়িয়ে আমায় চলবে কেমন করে–
          তোমার তরে যে জন গাঁথে মালা
                   গানের কুসুম জুগিয়ে দেব তারে ॥
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
          জেগে রব গভীর উপবাসে
          অন্ন তোমার আপনি যেথায় আসে–
          যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো
                   বসে রব সেথায় অন্ধকারে ॥

রাগ: তিলক কামোদ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

নাই বা ডাকো রইব তোমার দ্বারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার গোধূলিলগন এল বুঝি কাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑