• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে।
    কত রূপ ধ’রে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে।
        সারা নিশি ধরি তারায় তারায় অনিমেষ চোখে নীরবে দাঁড়ায়,
            পল্লবদলে শ্রাবণধারায় তোমারি বিরহ বাজে হে।
ঘরে ঘরে আজি কত বেদনায় তোমারি গভীর বিরহ ঘনায়,
    কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুখে কাজে হে।
        সকল জীবন উদাস করিয়া  কত গানে সুরে গলিয়া ঝরিয়া
             তোমারি বিরহ উঠিছে ভরিয়া আমার হিয়ার মাঝে হে।

রাগ: সাহানা
তাল: চৌতাল বা একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যদি তোমার দেখা না পাই প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার গোধূলিলগন এল বুঝি কাছে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑