• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি তোমার দেখা না পাই প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি তোমার দেখা না পাই প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি তোমার দেখা না পাই প্রভু (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি         তোমার দেখা না পাই প্রভু,
                             এবার এ জীবনে
তবে        তোমায় আমি পাই নি যেন
                          সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                          শয়নে স্বপনে।
                এ সংসারের হাটে
আমার         যতই দিবস কাটে,
আমার         যতই দু হাত ভরে ওঠে ধনে,
তবু            কিছুই আমি পাই নি যেন
                       সে কথা রয় মনে।
যেন           ভুলে না যাই, বেদনা পাই
                       শয়নে স্বপনে।
              যদি আলসভরে
আমি        বসি পথের ‘পরে,
যদি         ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন         সকল পথই বাকি আছে
                     সে কথা রয় মনে।
যেন        ভুলে না যাই, বেদনা পাই
                     শয়নে স্বপনে।
              যতই উঠে হাসি,
ঘরে         যতই বাজে বাঁশি,
ওগো        যতই গৃহ সাজাই আয়োজনে,
যেন         তোমায় ঘরে হয় নি আনা
                     সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                      শয়নে স্বপনে॥

রাগ: কাফি
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

যদি তোমার দেখা না পাই প্রভু  (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রভু তোমা লাগি আঁখি জাগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑