• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সার্থক কর সাধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সার্থক কর সাধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সার্থক কর সাধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          সার্থক কর’ সাধন,
সান্ত্বন কর’ ধরিত্রীর বিরহাতুর কাঁদন
প্রাণভরণ দৈন্যহরণ   অক্ষয়করুণাধন ॥
          বিকশিত কর’ কলিকা,
চম্পকবন করুক বচন নব কুসুমাঞ্জলিকা।
কর’ সুন্দর গীতমুখর   নীরব আরাধন
          অক্ষয়করুণাধন ॥
          চরণপরশহরষে
লজ্জিত বনবীথিধূলি সজ্জিত তুমি কর’ সে।
          মোচন কর’ অন্তরতর
                   হিমজড়িমা-বাঁধন
                             অক্ষয়করুণাধন ॥

রাগ: পিলু-বারোয়াঁ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সার্থক কর সাধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার মিলন লাগি তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑