• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে   আছে দাঁড়াইয়ে
          ঊর্ধ্বমুখে নরনারী ॥
না থাকে অন্ধকার,   না থাকে মোহপাপ,
          না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক,   প্রাণ সবল হোক,
          বিঘ্ন দাও অপসারি ॥
কেন এ হিংসাদ্বেষ,   কেন এ ছদ্মবেশ,
          কেন এ মান-অভিমান।
বিতর’ বিতর’ প্রেম   পাষাণহৃদয়ে,
          জয় জয় হোক তোমারি ॥

রাগ: ভৈরবী
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পাদপ্রান্তে রাখ সেবকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সার্থক কর সাধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑