• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাদপ্রান্তে রাখ সেবকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পাদপ্রান্তে রাখ সেবকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পাদপ্রান্তে রাখ সেবকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          পাদপ্রান্তে রাখ’ সেবকে,
          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥
সর্বলোকপরমশরণ,   সকলমোহকলুষহরণ,
দুঃখতাপবিঘ্নতরণ, শোকশান্তস্নিগ্ধচরণ,
          সতরূপ প্রেমরূপ হে,
          দেবমনুজবন্দিতপদ বিশ্বভূপ হে ॥
হৃদয়ানন্দ পূর্ণ ইন্দু,   তুমি অপার প্রেমসিন্ধু।
যাচে তৃষিত অমিয়বিন্দু,   করুণালয় ভক্তবন্ধু
          প্রেমনেত্রে চাহ’ সেবকে,
          বিকশিতদল চিত্তকমল হৃদয়দেব হে ॥
          পুণ্যজ্যোতিপূর্ণ গগন,   মধুর হেরি সকল ভুবন,
          সুধাগন্ধমুদিত পবন, ধ্বনিতগীত হৃদয়ভবন।
          এস’ এস’ শূন্য জীবনে,
          মিটাও আশ সব তিয়াষ অমৃতপ্লাবনে ॥
দেহ’ জ্ঞান, প্রেম দেহ’,   শুষ্ক চিত্তে বরিষ স্নেহ।
ধন্য হোক হৃদয় দেহ,   পুণ্য হোক সকল গেহ।
          পাদপ্রান্তে রাখ’ সেবকে,
          শান্তিসদন সাধনধন দেবদেব হে ॥

রাগ: ইমন-বিলাবল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1302
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

পাদপ্রান্তে রাখ সেবকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ভয় হতে তব অভয়মাঝে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বরিষ ধরা-মাঝে শান্তির বারি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑