• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মিলন লাগি তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার মিলন লাগি তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মিলন লাগি তুমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মিলন লাগি তুমি   আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায়   রাখবে কোথায় ঢেকে?।
কতকালের সকাল-সাঁঝে   তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত হৃদয়-মাঝে   গেছে আমায় ডেকে ॥
ওগো পথিক, আজকে আমার   সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন   উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ   ফুরালো মোর যা ছিল কাজ–
বাতাস আসে, হে মহারাজ,   তোমার গন্ধ মেখে ॥

রাগ: বাগেশ্রী-বাহার
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সার্থক কর সাধন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কোথায় আলো কোথায় ওরে আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑