• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী।
তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা–
দাও দুঃখ, দাও তাপ, সকলই সহিব আমি ॥
তব প্রেম-আঁখি সতত জাগে, জেনেও না জানি।
ওই    মঙ্গলরূপ ভুলি, তাই শোকসাগরে নামি ॥
আনন্দময় তোমার বিশ্ব শোভাসুখপূর্ণ,
আমি    আপন দোষে দুঃখ পাই বাসনা-অনুগামী ॥
মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে,
অশ্রুসলিলধৌত হৃদয়ে থাকো দিবসযামী।

রাগ: ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1294
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার বিচার তুমি করো তব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অন্ধজনে দেআহো আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑