• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার বিচার তুমি করো তব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার বিচার তুমি করো তব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বিচার তুমি করো তব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার বিচার তুমি করো তব    আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার    বিচারঘরে ॥
যদি পূজা করি মিছা দেবতার,    শিরে ধরি যদি মিথ্যা আচার,
যদি পাপমনে করি অবিচার    কাহারো ‘পরে,
আমার বিচার তুমি করো তব    আপন করে ॥
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ,    ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ   ক্ষণেক-তরে–
তুমি যে জীবন দিয়েছ আমায়    কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায়    মোহের ভরে,
আমার বিচার তুমি করো তব    আপন করে ॥

রাগ: কেদারা
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1308
রচনাকাল (খৃষ্টাব্দ): 1902

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অন্তর মম বিকশিত করো অন্তরতর হে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑