• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অন্ধজনে দেআহো আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অন্ধজনে দেআহো আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধজনে দেআহো আলো (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ–
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান ॥
          শুষ্ক হৃদয় মম    কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান ॥
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো।
তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।
          তৃষিত যেজন ফিরে    তব সুধাসাগরতীরে
জুড়াও তাহারে স্নেহনীরে,   সুধা করাও হে পান ॥
তোমারে পেয়েছিনু যে, কখন্‌ হারানু অবহেলে,
কখন্‌ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে।
          বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,
বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান–
দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মাণ ॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে মহাজীবন, হে মহামরণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑