• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার এ ঘরে আপনার করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার এ ঘরে আপনার করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

(পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ ঘরে আপনার করে    গৃহদীপখানি জ্বালো হে।
সব দুখশোক সার্থক হোক    লভিয়া তোমারি আলো হে ॥
কোণে কোণে যত লুকানো আঁধার    মিলাবে ধন্য হয়ে,
তোমারি পুণ্য আলোকে বসিয়া    সবারে বাসিব ভালো হে ॥
পরশমণির প্রদীপ তোমার,    অচপল তার আলো
সোনা ক’রে লবে পলকে আমার    সকল কলঙ্ক কালো।
আমি যত দীপ জ্বালিয়াছি তাহে    শুধু জ্বালা, শুধু কালি–
আমার ঘরের দুয়ারে শিয়রে    তোমারি কিরণ ঢালো হে ॥


রাগ: দেশ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমারি নাম বলব নানা ছলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑