• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারি নাম বলব নানা ছলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমারি নাম বলব নানা ছলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি নাম বলব নানা ছলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          তোমারি নাম বলব নানা ছলে,
বলব একা বসে আপন    মনের ছায়াতলে ॥
বলব বিনা ভাষায়,    বলব বিনা আশায়,
বলব মুখের হাসি দিয়ে,    বলব চোখের জলে ॥
বিনা প্রয়োজনের ডাকে    ডাকব তোমার নাম,
সেই ডাকে মোর শুধু শুধুই    পূরবে মনস্কাম।
শিশু যেমন মাকে    নামের নেশায় ডাকে,
বলতে পারে এই সুখেতেই    মায়ের নাম সে বলে ॥

রাগ: খাম্বাজ-বাউল
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৩
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

তোমারি নাম বলব নানা ছলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার এ ঘরে আপনার করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑