• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          চরণ ধরিতে দিয়ো গো আমারে,   নিয়ো না, নিয়ো না সরায়ে–
          জীবন মরণ সুখ দুখ দিয়ে    বক্ষে ধরিব জড়ায়ে ॥
স্খলিত শিথিল কামনার ভার    বহিয়া বহিয়া ফিরি কত আর–
          নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,    ফেলো না আমারে ছড়ায়ে ॥
          চিরপিপাসিত বাসনা বেদনা    বাঁচাও তাহারে মারিয়া।
          শেষ জয়ে যেন হয় সে বিজয়ী    তোমারি কাছেতে হারিয়া।
বিকায়ে বিকায়ে দীন আপনারে    পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে–
          তোমারি করিয়া নিয়ো গো আমারে    বরণের মালা পরায়ে ॥

রাগ: ভৈরবী
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: রামগড়
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

.

চরণ ধরিতে দিয়ো গো আমারে (পরিশিষ্ট ২ – পরিশোধ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          চরণ ধরিতে দিয়ো গো আমারে— 
            নিয়ো না, নিয়ো না সরায়ে।
          জীবন মরণ সুখ দুখ দিয়ে
            বক্ষে ধরিব জড়ায়ে।
          স্খলিত শিথিল কামনার ভার
          বহিয়া বহিয়া ফিরি কত আর— 
          নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,
               ফেলো না আমারে জড়ায়ে।
          বিকায়ে বিকায়ে দীন আপনারে
          পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে— 
          তোমার করিয়া নিয়ো গো আমারে
               বরণের মালা পরায়ে।।

রাগ: ভৈরবী
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: রামগড়
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমারি নাম বলব নানা ছলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑