• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারি রাগিণী জীবনকুঞ্জে    বাজে যেন সদা বাজে গো।
তোমারি আসন হৃদয়পদ্মে    রাজে যেন সদা রাজে গো ॥
তব নন্দনগন্ধমোদিত    ফিরি সুন্দর ভুবনে
তব পদরেণু মাখি লয়ে তনু    সাজে যেন সদা সাজে গো ॥
সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গলমন্ত্রে,
বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীতছন্দে।
তব নির্মল নীরব হাস্য    হেরি অম্বর ব্যাপিয়া
তব গৌরবে সকল গর্ব লাজে যেন সদা লাজে গো ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যদি এ আমার হৃদয়দুয়ার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চরণ ধরিতে দিয়ো গো আমারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑