• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি এ আমার হৃদয়দুয়ার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি এ আমার হৃদয়দুয়ার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি এ আমার হৃদয়দুয়ার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          যদি এ আমার হৃদয়দুয়ার    বন্ধ রহে গো কভু
          দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে,    ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন এ বীণার তারে    তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে
          দয়া ক’রে তবু রহিয়ো দাঁড়ায়ে,    ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন তোমার আহ্বানে    সুপ্তি আমার চেতনা না মানে
          বজ্রবেদনে জাগায়ো আমারে,    ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনো দিন তোমার আসনে    আর-কাহারেও বসাই যতনে,
          চিরদিবসের হে রাজা আমার,    ফিরিয়া যেয়ো না প্রভু ॥

রাগ: কাফি
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

যদি এ আমার হৃদয়দুয়ার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দাঁড়াও আমার আঁখির আগে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমারি রাগিণী জীবনকুঞ্জে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑