• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে
                   সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া।
করুণা করিয়া নিশিদিন নিজ করে
                   রাখিয়ো তাহার একটি দুয়ার খুলিয়া ॥
মোর সব কাজে মোর সব অবসরে
সে দুয়ার রবে তোমারি প্রবেশ তরে,
সেথা হতে বায়ু বহিবে হৃদয় ‘পরে
                   চরণ হইতে তব পদধূলি তুলিয়া ॥
যত আশ্রয় ভেঙে ভেঙে যায়, স্বামী,
                   এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া।
যে অনলতাপ যখনি সহিব আমি
                   এক নাম বুকে বার বার দেয় দাগিয়া।
যবে দুখদিনে শোকতাপ আসে প্রাণে
তোমারি আদেশ বহিয়া যেন সে আনে,
পরুষ বচন যতই আঘাত হানে
                   সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া ॥

রাগ: ইমনকল্যাণ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার এ ঘরে আপনার করে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার মুখের কথা তোমার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑