• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে–
আছে             অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পুরে ॥
                   সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,
                   ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই–
                   বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।
                   হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥
বারে বারে চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।
          বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,
          অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।
                   শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
                   হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ধায় যেন মোর সকল ভালোবাসা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑