• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গাব তোমার সুরে    দাও সে বীণাযন্ত্র,
শুনব তোমার বাণী    দাও সে অমর মন্ত্র।
করব তোমার সেবা     দাও সে পরম শক্তি,
চাইব তোমার মুখে    দাও সে অচল ভক্তি ॥
সইব তোমার আঘাত    দাও সে বিপুল ধৈর্য,
বইব তোমার ধ্বজা    দাও সে অটল স্থৈর্য ॥
নেব সকল বিশ্ব    দাও সে প্রবল প্রাণ,
করব আমায় নিঃস্ব    দাও সে প্রেমের দান ॥
যাব তোমার সাথে     দাও সে দখিন হস্ত,
লড়ব তোমার রণে     দাও সে তোমার অস্ত্র ॥
জাগব তোমার সত্যে     দাও সেই আহ্বান।
ছাড়ব সুখের দাস্য,     দাও দাও কল্যাণ ॥

রাগ: ভৈরব
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ পৌষ, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑