• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধায় যেন মোর সকল ভালোবাসা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ধায় যেন মোর সকল ভালোবাসা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ধায় যেন মোর সকল ভালোবাসা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              ধায় যেন মোর সকল ভালোবাসা
প্রভু,       তোমার পানে, তোমার পানে, তোমার পানে।
              যায় যেন মোর সকল গভীর আশা
প্রভু,       তোমার কানে, তোমার কানে, তোমার কানে।
              চিত্ত মম যখন যেথায় থাকে,
              সাড়া যেন দেয় সে তোমার ডাকে,
              যত বাধা সব টুটে যায় যেন
প্রভু,       তোমার টানে, তোমার টানে, তোমার টানে।
              বাহিরের এই ভিক্ষাভরা থালি
              এবার যেন নি:শেষে হয় খালি,
              অন্তর মোর গোপনে যায় ভরে
প্রভু,       তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
             হে বন্ধু মোর, হে অন্তরতর,
            এ জীবনে যা-কিছু সুন্দর
            সকলি আজ বেজে উঠুক সুরে
প্রভু,       তোমার গানে, তোমার গানে, তোমার গানে।

রাগ: মিশ্র ঝিঁঝিট
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

ধায় যেন মোর সকল ভালোবাসা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑