• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
      তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে ॥
সেইখানেতে সাদায় কালোয়   মিলে গেছে আঁধার আলোয়–
      সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে ॥
      নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী,
      নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি।
মুখের পানে তাকাতে যাই,  দেখি-দেখি দেখতে না পাই–
      স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি আকুল ধারে ॥

রাগ: ভৈরব
তাল: ত্রিতাল বা একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ আশ্বিন, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর

রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার সকল রসের ধারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার খেলা যখন ছিল তোমার সনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑