• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার খেলা যখন ছিল তোমার সনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার খেলা যখন ছিল তোমার সনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার খেলা যখন ছিল তোমার সনে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার   খেলা যখন ছিল তোমার সনে
           তখন   কে তুমি তা কে জানত।
তখন   ছিল না ভয়, ছিল না লাজ মনে,
           জীবন   বহে যেত অশান্ত ॥
তুমি    ভোরের বেলা ডাক দিয়েছ কত
           যেন আমার আপন সখার মতো,
হেসে   তোমার সাথে ফিরেছিলেম ছুটে
           সে দিন কত-না বন-বনান্ত ॥
ওগো,  সেদিন তুমি গাইতে যে-সব গান
           কোনো অর্থ তাহার কে জানত।
শুধু     সঙ্গে তারি গাইত আমার প্রাণ,
           সদা নাচত হৃদয় অশান্ত।
হঠাৎ    খেলার শেষে আজ কী দেখি ছবি–
           স্তব্ধ আকাশ, নীরব শশী রবি,
তোমার  চরণ-পানে নয়ন করি নত
           ভুবন   দাঁড়িয়ে আছে একান্ত ॥


রাগ: সাহানা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ জ্যৈষ্ঠ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: তিনধরিয়া
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑