• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার সকল রসের ধারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার সকল রসের ধারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার সকল রসের ধারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                 আমার সকল রসের ধারা
           তোমাতে আজ হোক-না হারা ॥
জীবন জুড়ে লাগুক পরশ,    ভুবন ব্যেপে জাগুক হরষ,
      তোমার রূপে মরুক ডুবে     আমার দুটি আঁখিতারা ॥
                 হারিয়ে-যাওয়া মনটি আমার
           ফিরিয়ে তুমি আনলে আবার ॥
ছড়িয়ে-পড়া আশাগুলি       কুড়িয়ে তুমি লও গো তুলি,
      গলার হারে দোলাও তারে    গাঁথা তোমার ক’রে সারা ॥

রাগ: ইমন
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

আমার সকল রসের ধারা (পূজা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑