• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি      খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে
তোমার   আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥
           তোমার পরশ আমার মাঝে    সুরে সুরে বুকে বাজে,
           সেই আনন্দ নাচায় ছন্দ   বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥
           ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
           গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
           তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো–
           আমার হাসি বেড়ায় ভাসি   তোমার হাসি বেয়ে বেয়ে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1332
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমায় অভিমানের বদলে আজ নেব তোমার মালা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার সকল রসের ধারা (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑