• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সে দিনে        আপদ আমার যাবে কেটে
পুলকে         হৃদয় যেদিন পড়বে ফেটে ॥
তখন      তোমার গন্ধ তোমার মধু   আপনি বাহির হবে বঁধু হে,
তারে      আমার ব’লে ছলে বলে   কে বলো আর রাখবে এঁটে ॥
আমারে   নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।
আমি কি               জানি নে তার অর্থ কিবা!
তারা যে  জানে আমার চিত্তকোষে   অমৃতরূপ আছে বসে গো–
তারেই   প্রকাশ করি, আপনি মরি,   তবে আমার দুঃখ মেটে ॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ধীরে বন্ধু ধীরে ধীরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑