• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুঃখের বরষায়   চক্ষের জল যেই   নামল
বক্ষের দরজায়    বন্ধুর রথ সেই    থামল ॥
মিলনের পাত্রটি   পূর্ণ যে বিচ্ছেদ  -বেদনায়;
অর্পিনু হাতে তার,   খেদ নাই আর মোর   খেদ নাই ॥
বহুদিনবঞ্চিত   অন্তরে সঞ্চিত   কী আশা,
চক্ষের নিমেষেই   মিটল সে পরশের   তিয়াষা।
এত দিনে জানলেম   যে কাঁদন কাঁদলেম   সে কাহার জন্য।
ধন্য এ জাগরণ,   ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য ॥

রাগ: ভৈরব
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑