• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধীরে বন্ধু ধীরে ধীরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ধীরে বন্ধু ধীরে ধীরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ধীরে বন্ধু ধীরে ধীরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ধীরে বন্ধু ধীরে ধীরে          
          চলো তোমার বিজন মন্দিরে।
জানি নে পথ, নাই যে আলো,
ভিতর বাহির কালোয় কালো,
তোমার       চরণশব্দ বরণ করেছি
        আজ এই অরণ্যগভীরে।
 
     ধীরে বন্ধু ধীরে ধীরে।
চলো অন্ধকারের তীরে তীরে।      
     চলব আমি নিশীথরাতে    
     তোমার হাওয়ার ইশারাতে,
তোমার       বসনগন্ধ বরণ করেছি
     আজ এই       বসন্তসমীরে॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ধীরে বন্ধু ধীরে ধীরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমায় নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সে দিনে আপদ আমার যাবে কেটে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑