• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার       সুর শুনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়–
         জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিয়ো ॥
         অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোকসুধা,
         আমার রাতের বুকে সে যে তোমার প্রাতের আপন প্রিয় ॥
         তারি লাগি আকাশ রাঙা আঁধার-ভাঙা অরুণরাগে,
         তারি লাগি পাখির গানে নবীন আশার আলাপ জাগে।
         নীরব তোমার চরণধ্বনি     শুনায় তারে আগমনী,
         সন্ধ্যবেলার কুঁড়ি তারে সকালবেলায় তুলে নিয়ো ॥

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ অগ্রহায়ণ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ ডিসেম্বর, ১৯২৭
রচনাস্থান: কলকাতা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑