• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর          প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি
তুমি          জাগাও তারে ওই নয়নের আলোক হানি ॥
সে যে         দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
রাতের       অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে–
ওগো          তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী ॥
আমার        বীণাখানি পড়ছে আজি সবার চোখে,
হেরো         তারগুলি তার দেখছে গুনে সকল লোকে।
ওগো          কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,
শুধু           সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে–
যখন          তুমি তারে বুকের ‘পরে লবে টানি ॥

রাগ: রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মালা হতে খসে-পড়া ফুলের একটি দল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑