• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি      একলা ঘরে বসে বসে কী সুর বাজালে
           প্রভু,  আমার জীবনে!
তোমার  পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে
           প্রভু,  গভীর গোপনে ॥
দিনের আলোর আড়াল টানি    কোথায় ছিলে নাহি জানি,
           অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে
               আমার রাতের স্বপনে ॥
আমার    হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী,
               সে যে তোমার বাঁশরি।
আমি     শুনি তোমার আকাশপারের তারার রাগিণী,
               আমার সকল পাশরি।
কানে আসে আশার বাণী– খোলা পাব দুয়ারখানি
           রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে
               তোমার করুণ কিরণে ॥

রাগ: মিশ্র কেদারা
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রভু তোমার বীণা যেমনি বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑