• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভু তোমার বীণা যেমনি বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রভু তোমার বীণা যেমনি বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভু তোমার বীণা যেমনি বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

      প্রভু,   তোমার বীণা যেমনি বাজে
               আঁধার-মাঝে
               অমনি ফোটে তারা।
      যেন     সেই বীণাটি গভীর তানে
               আমার প্রাণে
               বাজে তেমনিধারা ॥
      তখন   নূতন সৃষ্টি প্রকাশ হবে
               কী গৌরবে
               হৃদয়-অন্ধকারে।
      তখন   স্তরে স্তরে আলোকরাশি
               উঠবে ভাসি
               চিত্তগগনপারে ॥
      তখন   তোমারি সৌন্দর্যছবি,
               ওগো কবি,
               আমায় পড়বে আঁকা–
      তখন   বিস্ময়ের রবে না সীমা,
               ওই মহিমা
               আর যাবে না ঢাকা।
      তখন   তোমারি প্রসন্ন হাসি
               পড়বে আসি
               নবজীবন-‘পরে।
      তখন   আনন্দ-অমৃতে তব
               ধন্য হব
               চিরদিনের তরে ॥

রাগ: কানাড়া
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1320
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

প্রভু তোমার বীণা যেমনি বাজে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমায় আমায় মিলন হবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑