• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          নীল   দিগন্তে ওই ফুলের আগুন লাগল,
                   বসন্তে সৌরভের শিখা জাগল॥
আকাশের   লাগে ধাঁদা  রবির আলো ওই কি বাঁধা ॥
          বুঝি    ধরার কাছে আপনাকে সে মাগল,
                   সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল॥
          নীল          দিগন্তে মোর বেদনখানি লাগল,
                   অনেক কালের মনের কথা জাগল।
এল আমার হারিয়ে-যাওয়া   কোন্‌ ফাগুনের পাগল হাওয়া।
          বুঝি    এই ফাগুনে আপনাকে সে মাগল,
                   সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল॥

রাগ: পরজ-বসন্ত
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মাধবী হঠাৎ কোথা হতে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑