• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাধবী হঠাৎ কোথা হতে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মাধবী হঠাৎ কোথা হতে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মাধবী হঠাৎ কোথা হতে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মাধবী   হঠাৎ কোথা হতে    এল   ফাগুন-দিনের স্রোতে।
          এসে   হেসেই বলে, “যা ই   যা ই   যাই।’
পাতারা     ঘিরে দলে দলে   তারে    কানে কানে বলে,
                   “না   না   না।’
              নাচে    তা ই   তা ই   তাই॥
আকাশের   তারা বলে তারে,   “তুমি   এসো গগন-পারে,
              তোমায়   চা ই   চা ই   চাই।’
পাতারা       ঘিরে দলে দলে   তারে     কানে কানে বলে,
                   “না   না   না।’
              নাচে   তা ই   তা ই   তাই॥
বাতাস   দখিন হতে আসে,   ফেরে   তারি পাশে পাশে,
              বলে,    “আ য়   আ য়   আয়’॥
বলে,   “নীল অতলের কূলে   সুদূর    অস্তাচলের মূলে
              বেলা   যা য়   যা য় যায়।
বলে,   “পূর্ণশশীর রাতি   ক্রমে   হবে মলিন-ভাতি,
              সময়   না ই   না ই   নাই।’
পাতারা     ঘিরে দলে দলে   তারে   কানে কানে বলে,
                   “না   না   না।’
               নাচে   তা ই   তা ই   তাই॥

রাগ: মিশ্র ছায়ানট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1326
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ মার্চ, ১৯২০
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মাধবী হঠাৎ কোথা হতে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নীল আকাশের কোণে কোণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑