• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীল আকাশের কোণে কোণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নীল আকাশের কোণে কোণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নীল আকাশের কোণে কোণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে   আহা।
শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে   আহা ॥
          সুদূরে কার পায়ের ধ্বনি   গণি গণি দিন-রজনী
              ধরণী তার চরণ মাগে   আহা ॥
দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস “জাগো জাগো’।
ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্‌ কথা গো।
          শূন্যে তোমার ওগো প্রিয়   উত্তরীয় উড়ল কি ও
              রবির আলো রঙিন রাগে   আহা ॥

রাগ: মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1930

নীল আকাশের কোণে কোণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মাধবী হঠাৎ কোথা হতে এল (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑