• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি।
ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি॥
     যখন এ কূল যাব ছাড়ি   পারের খেয়ায় দেব পাড়ি,
     মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি॥
সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা
সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা।
     মাঝে মাঝে কোন্‌ বাতাসে   চেনা দিনের গন্ধ আসে,
হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি॥

রাগ: কাফি
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ চৈত্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ মার্চ, ১৯২২
রচনাস্থান: শিলাইদহ
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নীল আকাশের কোণে কোণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑