• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্‌না।
     আ য়   আ য়   আ য়   আয় সে রসের সুধায় হৃদয় ভর্‌-না ॥
সেই   মুক্ত বন্যাধারায় ধারায়     চিত্ত মৃত্যু-আবেশ হারায়,
          ও সেই   রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা ॥
তার   কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,
          মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়।
বনের   বীণায় বীণায় ছন্দ জাগে   বসন্তপঞ্চমের রাগে–
ও সেই     সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্‌-না ॥

রাগ: বাহার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পুরাতনকে বিদায় দিলে না যে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পূর্বাচলের পানে তাকাই (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑