• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্ত তার গান লিখে যায় ধূলির ‘পরে   কী আদরে॥
তাই সে ধূলা ওঠে হেসে   বারে বারে নবীন বেশে,
বারে বারে রূপের সাজি আপনি ভরে   কী আদরে॥
তেমনি পরশ লেগেছে মোর হৃদয়তলে,
সে যে তাই   ধন্য হল মন্ত্রবলে।
তাই প্রাণে কোন্‌ মায়া জাগে,   বারে বারে পুলক লাগে,
বারে বারে গানের মুকুল আপনি ধরে   কী আদরে॥

রাগ: সাহানা
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ অগ্রহায়ণ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ নভেম্বর, ১৯২১
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল (প্রেম) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑