• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে ভাই,  ফাগুন লেগেছে বনে বনে–
ডালে ডালে ফুলে ফুলে  পাতায় পাতায় রে,
    আড়ালে আড়ালে কোণে কোণে॥
    রঙে রঙে রঙিল আকাশ,  গানে গানে নিখিল উদাস–
    যেন চল-চঞ্চল নব পল্লবদল  মর্মরে মোর মনে মনে। ।
        হেরো  হেরো অবনীর রঙ্গ,
        গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে     তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
    বাতাস ছুটিছে বনময় রে,  ফুলের না জানে পরিচয় রে।
    তাই বুঝি বারে বারে    কুঞ্জের দ্বারে দ্বারে
        শুধায়ে ফিরিছে জনে জনে॥

রাগ: বসন্ত
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1321
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑