• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মোর    বীণা ওঠে কোন্‌ সুরে বাজি    কোন্‌ নব চঞ্চল ছন্দে।
মম      অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে॥
          আসে কোন্‌ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
          আলোকের নৃত্যে বনান্ত  মুখরিত অধীর আনন্দে।
          অম্বরপ্রাঙ্গনমাঝে  নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।
          অশ্রুত সেই তালে বাজে  করতালি পল্লবপুঞ্জে।
          কার পদপরশন-আশা  তৃণে তৃণে অর্পিল ভাষা,
          সমীরণ বন্ধনহারা  উন্‌মন কোন্‌ বনগন্ধে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1919
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মোর বীণা ওঠে কোন্‌ সুরে বাজি  (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আকাশ আমায় ভরল আলোয় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑